বুধবার, ১০:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজায় ইসরাইলি হামলা : মার্কিন নীতি প্রত্যাখ্যান আরব নেতাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বোমা হামলার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি গ্রহণ করতে পারেননি আরব নেতারা। তারা মনে করছেন, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্র তাতে একমত হয়নি।

শনিবার আম্মানে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যুদ্ধবিরতির জন্য জর্ডান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে আয়মান সাফাদি এবং সামেহ শুকরির অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যঅন করেন।

সাফাদি ইসরাইলি অব্যাহত হামলা প্রসঙ্গে বলেন, ‌’আমরা একে আত্মরক্ষা বলে গ্রহণ করতে পারছি না। যা চলছে, তা কোনো অবস্থাতেই যৌক্তিক বলে গ্রহণ করা যেতে পারে ন। এমনটা চলতে তা ইসরাইলের নিরাপত্তা বয়ে আনবে না। এমন হামলা এই অঞ্চলে শান্তি আনবে না।’

তবে ব্লিনকেন বলেন, যুদ্ধবিরতি হলে ‘হামাস পুনরায় সংগঠিত হতে এবং আবার হামলা’ চালানোর সুযোগ পাবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির বদলে মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন, যাতে গাজায় সাহায্য পাঠানো যেতে পারে এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্ত করা যেতে পারে।

গাজায় অব্যাহত হামলার মুখে ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে বিভাজন দেখা দিলো। ইসরাইল ৯ অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে।

ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করতে চায় ইসরাইল
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করতে ওঠেপড়ে লেগেছে ইসরাইল। কিন্তু চার সপ্তাহ ধরে অব্যাহত ভয়াবহ হামলার মধ্যেও তিনি অক্ষত রয়েছেন।

শনিবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজায় তার দেশের ৯ সৈন্য নিহত হওয়ার খবর স্বীকার করার পর সিনওয়ারের বিষয়টি আবার সামনে আনেন।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘চলমান যুদ্ধের পর গাজায় হামাস আর থাকবে না। গাজা উপত্যকা থেকে ইসরাইলে আর কোনো নিরাপত্তা হুমকি থাকবে না।’

ইসরাইল অবশ্য কেবল সিনওয়ার নয়, হামাসের অন্যান্য নেতার বাড়িতেও হামলা চালাচ্ছে। শনিবার তারা হামাসের ইসমাইল হানিয়ার গাজাস্থ বাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় হানিয়ার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন কিনা জানা যায়নি। তিনি অবশ্য, ২০১৯ সাল থেকে তুরস্ক ও কাতারে বসবাস করে আসছেন।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com