ফিলিস্তিনের মিত্র তুরস্ক গত মাসে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে তার ছিন্ন সম্পর্ক ধীরে ধীরে সংশোধন করে আসছিল। কিন্তু তারা ইসরায়েল ও তার পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে সুর শক্ত করতে শুরু করে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত হামলা ও যুদ্ধবিরতিতে ইসরায়েলের অস্বীকৃতির কারণে গাজায় উদ্ভূত মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে’ পরামর্শের জন্য রাষ্ট্রদূত সাকির ওজকান তোরুনলারকে ফেরত আনা হয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনী গাজার বৃহত্তম শহর ঘেরাও করেছে।
ইসরায়েল এর আগে নিরাপত্তা সতর্কতা হিসেবে তুরস্ক ও অন্যান্য আঞ্চলিক দেশ থেকে সব কূটনীতিক প্রত্যাহার করে নিয়েছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহান্তে বলেছে, ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে তুরস্কের ক্রমবর্ধমান উত্তপ্ত বক্তব্যের কারণে তারা আংকারার সঙ্গে তার সম্পর্কের ‘পুনঃমূল্যায়ন’ করছে।
তুর্কি নেতা যুদ্ধের প্রথম দিনগুলোতে আরো সতর্ক সুর নিয়েছিলেন।
সূত্র : এএফপি