মঙ্গলবার, ১১:২৩ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

রাঙ্গামাটি শহরে ভেদভেদী এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

নিহতরা হলেন, অটোরিকশার চালক পিন্টু চাকমা (২২) এবং যাত্রী গরমিলা চাকমা (৪৫)।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চারজন গুরুতর আহত রয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com