শনিবার, ০৭:২৬ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

সরকারকে ৭ দিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

বাংলাদেশের ইসলামী আন্দোলন আওয়ামী লীগ সরকারকে ৭ দিনের মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।

শুক্রবার (৩ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসমাবেশে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ আলটিমেটাম দেন।

সমাবেশে তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এ সমাবেশ করছে দলটি।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপিসহ সকল বিরোধী দলের দাবির সঙ্গে আমরা একমত। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়া হবে না। আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে। জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের আয়োজন করতে হবে। ২০২৪ সালে পাতানো নির্বাচন করা যাবে না। করতে দেওয়া হবে না। এমন চেষ্টা করলে কঠোর কর্মসূচির মাধ্যমে এই সরকারকে প্রতিহত করা হবে।

সমাবেশে তিনি বিএনপিসহ সকল বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com