শনিবার, ০৭:২৭ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

গ্রেপ্তার দেখানো হলো আমীর খসরুকে, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পল্টন থানার পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই সঙ্গে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে।

শুক্রবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) হারুন অর রশীদ।

তিনি জানান, পুলিশ হত্যা ও সহিংসতায় ইন্ধনদাতারা গ্রেপ্তার হচ্ছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর গুলশান ২ নাম্বারের একটি বাসা থেকে আমীর খসরুকে আটক করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। যা শুরুর কিছুক্ষণ পর দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অর্ধশতাধিক পুলিশসহ বিএনপির অনেক নেতাকর্মী।

এ ঘটনায় গত রোববার বিএনপির নেতাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়। মামলাটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির অনেক সিনিয়র নেতাকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com