শনিবার, ০৭:২৪ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ঢাকা থেকে দূরপাল্লার বাস আজও বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত
অবরোধের তৃতীয় ও শেষ দিন আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার অভ্যন্তরে গণপরিবহনের চলাচল আগের দুই দিনের তুলনায় কিছুটা বেড়েছে। তবে গত দুই দিনের মতো আজও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গন্তব্যের উদ্দেশে বাস ছাড়ছে না।
সড়কে অফিসগামী মানুষের উপস্থিতি বেড়েছে। ব্যক্তিগত যানবাহনের (প্রাইভেট কার) সংখ্যাও গত দুই দিনের চেয়ে তুলনামূলক বেশি দেখা গেছে। কর্মস্থলে যেতে কাউকে কাউকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
আজ সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল মোড় ও গাবতলী বাস টার্মিনাল এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়।মতিঝিলে যাওয়ার জন্য কল্যাণপুরে বাসের জন্য অপেক্ষা করছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রাবেয়া আক্তার। সকাল সাড়ে আটটার দিকে কথা হয় তাঁর সঙ্গে। অবরোধের মধ্যে গত দুই দিনও তিনি কর্মস্থলে গেছেন বলে জানান।আজকের পরিস্থিতি সম্পর্কে রাবেয়া আক্তার বলেন, ‘গত দুই দিনের চেয়ে আজ বাসের সংখ্যা আরেকটু বেশি। কিছু বাসে যাত্রী ভরা দেখতে পেলাম। কল্যাণপুরে মাঝেমধ্যে জটলাও সৃষ্টি হচ্ছে।’
তবে গত দুই দিনের মতো আজও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গন্তব্যের উদ্দেশে বাস ছাড়ছে না। টার্মিনালে দূরপাল্লার যাত্রীদের উপস্থিতিও তেমন একটা নেই। গতকাল বুধবারের মতো আজও গাবতলী টার্মিনালের বেশির ভাগ বাস কোম্পানির টিকিট বিক্রির কাউন্টার বন্ধ দেখা গেল।
গাবতলী টার্মিনালে বিভিন্ন বড় বড় বাস কোম্পানির টিকিট বিক্রির একাধিক কাউন্টার রয়েছে। তবে এসব কাউন্টারের সব কটি খোলা না রেখে একটি-দুটি করে খোলা রাখা হয়েছে। টার্মিনালে কয়েকজন যে যাত্রী আসছেন, তাঁরা ওই সব কাউন্টারে গিয়ে বাস ছাড়ার বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com