বুধবার, ০৬:৪২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রত্যাশার বদলে হতাশা উপহার দিলেন শান্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

ভারত বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার পারদ একটু বেশিই ছিল বাংলাদেশের সমর্থকদের। স্বপ্নও ছিল বড়, যার একটা বড় কারণ ছিলেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের আগে তার দুর্দান্ত ছন্দ রঙিন স্বপ্ন দেখায় সমর্থকদের, ভরসা বাড়িয়ে দিয়েছিল বহুগুণে।

শান্তও প্রত্যাশা পূরণ করার মানসেই শুরু করেছিলেন আসর। প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে তার অপরাজিত ৫৯ রান, তার প্রতি বিশ্বাস আরো দৃঢ় করে তোলে। তবে এরপর থেকেই যেন গল্পটা বদলে যায়। হঠাৎ যেন বদলে যায় দৃশ্যপট।

আফগানদের বিপক্ষে করা ৫৯* রান ছিল শেষ চার ম্যাচে সর্বনিম্ন! এই সময়ে তিন ফিফটির সাথে ছিল এক শতকও। গড় রান ছিল ৮২। সেখানে এরপর ৬ ম্যাচ খেলে দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেননি শান্ত। সর্বসাকুল্যে রান তার মোটে ২৮! ডাক মেরেছেন দুই ম্যাচে। যেন মুহূর্তেই সব বদলে গেছে। প্রত্যাশার বদলে হতাশা উপহার দিচ্ছেন তিনি।

সমর্থকদের পাশাপাশি শান্তকে নিয়ে হতাশ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। বিশ্বকাপের আগে শান্তকে নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করা এই পাকিস্তানি এবার জানালেন, শান্ত তাকে হতাশ করেছে। যার কারণ হিসেবে বলেছেন ‘চাপ’।

ওয়াসিম আকরাম বলেন, ‘বিশ্বকাপ বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশ করা ব্যাটসম্যানটি হচ্ছে শান্ত। বিশ্বকাপের আগে সে ভালো করছিল। সম্ভবত চাপের কারণেই সে বিশ্বকাপে ভালো করতে পারেনি।’

শান্তর পাশাপাশি শেষ ৬ ম্যাচে হতাশ করে দলও। হারে সব কয়টিতেই। ফলে সবার আগে নিশ্চিত হয় বাংলাদেশের খালি হাতে দেশে ফেরা। যা নিয়ে কটুক্তি করে ওয়াসিম বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ দলের ঢাকায় ফেরার অনেক বেশি তাড়া। তাদের ব্যাটিং গড়পড়তা মানেরও নিচে ছিল। শুধু মাহমুদউল্লাহই অর্ধশতক পেয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com