বুধবার, ০৯:০৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

এখনো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে আগ্রহী সৌদি : দাবি হোয়াইট হাউসের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০৬ বার পঠিত
ছবি : সৌদি প্রেস এজেন্সি

সৌদি আরব এখনো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে আগ্রহী বলে দাবি করেছে হোয়াইট হাউস।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ইসরাইল-ফিলিস্তিন শান্তি নিয়ে আলোচনার পর মঙ্গলবার (৩১ অক্টোবর) হোয়াইট হাউস এ মন্তব্য করে।

বৈঠক শেষে ওয়াশিংটনে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি ব্রিফিংয়ে বলেন, ‘ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ সত্ত্বেও সৌদি আরব এখনো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে আগ্রহী। এটি আমাদের কাছে স্পষ্ট। আমরাও এটির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা এখন ওদিকে মনোনিবেশ করতে চাচ্ছি না। বরং গাজায় কী ঘটছে সেদিকেই মনোযোগী।’

তিনি আরো বলেন, ‘আমরা ওসব আলোচনা থেকে সরে এসেছিলাম। কারণ, আমাদের বিশ্বাস ছিল যে উভয় দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ খোলা থাকবে। সে হিসেবে সৌদির মধ্যে আগ্রহ এখনো দেখতে পাচ্ছি।’

উল্লেখ্য, চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের আগে বাইডেন প্রশাসন একটি আঞ্চলিক চুক্তি করার চেষ্টা করেছিল। ওই চুক্তি অনুযায়ী ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হতো। যার অধীনে সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণ হতো। একইসাথে ফিলিস্তিনিদের সাথে একটি সম্ভাব্য অন্তর্বর্তীকালীন চুক্তিও করা হতো।

সূত্র : জেরুসালেম পোস্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com