শুক্রবার, ০৪:২৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

‘গাজায় বিশ্বজুড়ে সঙ্ঘাতে নিহত শিশুদের বার্ষিক মোটের তুলনায় বেশি শিশু নিহত হয়েছে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০১৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সঙ্ঘাতে মোট যত শিশু নিহত হয়েছে, গত তিন সপ্তাহে গাজায় তার চেয়ে বেশি শিশু নিহত হয়েছে।

রোববার এনজিও সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ৭ অক্টোবর থেকে গাজায় কমপক্ষে তিন হাজার ৩২৪ শিশু নিহত হয়েছে। আর অধিকৃত পশ্চিম তীরে নিহত হয়েছে ৩৬ জন।

সেভ দ্য চিলড্রেন আরো জানিয়েছে, শিশু ও সশস্ত্র সঙ্ঘাতবিষয়ক জাতিসঙ্ঘ মহাসচিবের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ২৪টি দেশে মোট দুই হাজার ৯৮৫ শিশু, ২০২১ সালে দুই হাজার ৫১৫ এবং ২০২০ সালে ২২টি দেশে দুই হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।

এদিকে গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরাইলের হামলায় আট হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের প্রায় অর্ধেক শিশু।

সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।

অপরদিকে গাজায় থাকা ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, ইসরাইল তাদেরকে গাজার গুরুত্বপূর্ণ আল কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে।

সংস্থাটি বলছে, এই হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিট আইসিইউতে রোগী রয়েছে। সেই সাথে ইনিকউবেটরে নবজাতক শিশু রয়েছে। তাদেরকে সরিয়ে নেয়া অসম্ভব বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

এছাড়া হাসপাতালটিতে প্রায় ১৪ হাজার বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com