সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক, মিশন প্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।এতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে বলে জানা গেছে।