বুধবার, ০৭:২৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ভারতে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত ৪০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

ভারতের দক্ষিণাঞ্চলে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন।

রোববার রাতে অন্ধ্র প্রদেশ রাজ্যের বিজয়নগরম জেলায় একটি ট্রেন দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের সাথে ধাক্কা লেগে কমপক্ষে তিনটি রেলগাড়ি লাইনচ্যুত হয়।

ভারতের রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সৌরভ প্রসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনডিটিভি এই খবর জানিয়েছে।

একাধিক উদ্ধারকারী দল এবং বাসিন্দারা ধ্বংসস্তুপ থেকে আহত যাত্রীদের উদ্ধার করছে।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি কর্তৃপক্ষকে দুর্ঘটনাস্থলে যতবেশি সম্ভব অ্যাম্বুলেন্স পাঠানো এবং অন্যান্য সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন।

ভারতে ট্রেন দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব দুর্ঘটনার জন্য প্রায়ই মানুষের ত্রুটি বা পুরানো সঙ্কেত সরঞ্জামকে দায়ী করা হয়।

চলতি বছরের জুনে ভারতের পূর্বঞ্চলে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘনা।

এক কোটি ২০ লাখের বেশি মানুষ প্রতিদিন ভারত জুড়ে ১৪ হাজার ট্রেনে চড়ে ৬৪ হাজার কিলোমিটার (৪০ হাজার মাইল) রেলপথ ভ্রমণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com