বুধবার, ০৭:২০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিশ্বনেতাদের চিঠি দিলো ওআইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস হামলা বন্ধে বিশ্বনেতাদের প্রতি চিঠি পাঠিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, ওআইসির সেক্রেটারি জেনারেল হুসাইন ইবরাহিম তোহা গাজায় ইসরাইলের হামলা বন্ধ ও গাজার সাধারণ মানুষের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে বিশ্বনেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন। যাদের মধ্যে আছেন জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ, জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রধান এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

চিঠিতে ওআইসির সেক্রেটারি জেনারেল হুসেন ইবরাহিম তোহা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের সামরিক আগ্রাসন বন্ধে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া সংস্থাটি গাজার জন্য মানবিক সাহায্য ও জরুরি ত্রাণ পাঠানো এবং ফিলিস্তিনি জনগণকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণ ইসরাইলের নজিরবিহীন আগ্রাসনের মুখে যুদ্ধাপরাধের শিকার হচ্ছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও মানবিক আইন লঙ্ঘন করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরাইলের অভ্যন্তরে আক্রমণ করে। এতে দেড় হাজারের মতো ইসরাইলি নাগরিক নিহত হয় এবং দুই শতাধিক ব্যক্তিকে বন্দী করে নিয়ে যাওয়া হয়। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গাজা উপত্যকায় টানা বোমা বর্ষণ করে যাচ্ছে। ইসরাইলের নৃশংস হামলায় এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু।

সূত্র : আনাদুলু এজেন্সি ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com