শনিবার, ০৬:৫৯ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

যানবাহন শূন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানবাহন শূন্য হয়ে পড়েছে। সকাল থেকে বন্ধ রয়েছে দুরপাল্লার বাস। ঢাকার আশেপাশের এলাকা থেকে সকালে কয়েকটি বাস চলাচল করলেও বেলা বাড়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় বাসসহ অন্যন্য যানবাহন।

বেলা সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়ক পুরোই ফাঁকা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তার এক পাশে অবস্থান নিয়েছেন।

বাসের জন্য অপেক্ষায় থাকা গাজীপুরগামী যাত্রী আসলাম সিকদার জানান, মনে করেছিলাম বাস চলব। কিন্তু এখানে এসে দেখি একবারেই ফাঁকা। হরতাল হলে আগে তো গাড়ি চলত, এবার ব্যতিক্রম মনে হচ্ছে।

আরেকজন যাত্রী ইউসুফ জানান, এবার কঠিন হরতাল হইতাসে। হেরা বলল বাস চালাইবে। কিন্তু মনে হয় ভয় পাইছে।

এদিকে সকাল থেকে নারায়ণগঞ্জ শহর ও অন্যান্য উপজেলাগুলো বিএনপি নেতাকর্মীদের দখল রয়েছে। তারা খণ্ড খণ্ড মিছিল বের করেছে। পুলিশের সাথে একাধিক স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মিছিল বের করেছে জামায়াত। মিছিল বের করার পর গণতন্ত্র মঞ্চের
ব্যানার কেড়ে নিয়েছে পুলিশ।

অপরদিকে হরতাল বিরোধী মিছিল বের করেছে যুবলীগ। তাতে লোকসংখ্যা ছিল খুব কম।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, ‘বর্তমানে যে পরিস্থিতি তাতে শঙ্কা নেই তা বলতে পারি। তবে একেবারে উড়িয়ে দেয়া যায় না। ওরা বিক্ষিপ্তভাবে আক্রমণ করতে পারে।’

গোলাম মোস্তফা রাসেল বলেন, সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করেছে।

পুলিশ নিজের কাজ করতে এগিয়ে গেলে ওরা পুলিশের ওপরও হামলা করে। পরবর্তীতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, পিকেটিং ও জ্বালাও পোড়াওয়ের সাথে সম্পৃক্ত মোট তিনজনকে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজন কাউন্সিলর রয়েছেন। বাকিদের পরিচয় আপাতত জানা যায়নি। পরবর্তীতে জানাতে পারব।

এসপি আরো বলেন, আমরা ধ্বংসাত্মক কার্যকালাপ কোথাও দেখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। সকালে আমাদের পুলিশের একজন সদস্য বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com