বুধবার, ০৭:২১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত, ক্ষতিগ্রস্ত ২৯টি গাড়ি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

মিশরের বেহেরা গভর্নরেটের একটি মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৬টি গাড়ি ভস্মীভূত হওয়ার পাশাপাশি ২৯টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুর্ঘটনাটি ঘটে। খবর আরব নিউজ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ১৩২ কিলোমিটার (৮২ মাইল) উত্তরে এ দুর্ঘটনা ঘটে। কায়রো এবং ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ার সংযোগকারী মহাসড়কের বেহেরা গভর্নরেটের প্রধান মরুভূমির রাস্তায় শনিবার সকালে একটি বাস পার্ক করা একটি গাড়িতে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। মূলত কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এরপর একের পর এক গাড়ি এসে দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরাম জানায়, একটি গাড়ির জ্বালানি ট্যাংক ছিদ্র হয়ে জ্বালানি তেল পড়ে যাওয়ার কারণে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতে ছয়টি গাড়ি পুরোপুরি পুড়ে যায়। এছাড়াও অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

egypt mapমিশর ম্যাপ

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছ, মিশরীয় আবহাওয়া কর্তৃপক্ষ একদিন আগেই মহাসড়কে ঘন কুয়াশার বিষয়ে সতর্ক করেছিল। তবে এর মধ্যেও এই দুর্ঘটনাটি ঘটে যায়।

মিশরে প্রায়ই বড় বড় দুর্ঘটনার কথা শোনা যায়। সরকারি পরিসংখ্যান অনুসারেই ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় সাত হাজার লোক মারা যায়। চালকদের বেপরোয়া গাড়ি চালানো এবং সড়ক-মহাসড়কের খারাপ অবস্থাকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com