বুধবার, ০৭:২৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গাজায় বাংকারবিধ্বংসী বোমা ফেলছে ইসরাইল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

গাজা উপত্যকায় এবার বাংকারবিধ্বংসী বোমা ফেলছে ইসরাইল। শনিবার রাতে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল তার সেরা সৈন্যদের পাঠিয়েছে। তারা বলছে, তারা ‘দীর্ঘ ও কঠিন’ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। তবে হামাসও জানিয়েছে, তারা ইসরাইলকে মোকাবেলা করতে প্রস্তুত।

স্থল হামলার পাশাপাশি বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকাটির ওপর বিমান হামলাও বাড়িয়ে দিয়েছে ইসরাইল।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইসরাইলি সামরিক বাহিনী তার অভিযান সম্প্রসারণ করছে।
তিনি বলেন, ‘গাজায় হামাসের বিরুদ্ধে বিমান, স্থল ও সাগরপথে আমাদের যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছি।’

ইসরাইলের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড ডেস বলেন, ইসরাইল সম্ভবত তিন থেকে চার পর্যায়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে।

তিনি বলেন, এই পর্যায়ে তারা হামাসের লজিস্টিকস, পরিবহন কমান্ড, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস এবং গাজায় অল্প কিছু সীমা পর্যন্ত অনুপ্রবেশ করবে। তারা এ সময় হামাসের প্রতিক্রিয়া কেমন হতে পারে, তাও যাচাই করবে।

তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ের পর ‘নির্বিচার হামলা’ হতে পারে। এতে আরো বেশি বাহিনী অংশ নেবে।

অপরদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তারা পূর্ণ শক্তিতে ইসরাইলি বাহিনীকে মোকাবেলায় প্রস্তুত।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরাইল ‘দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ’ করছে এবং এটি হবে ‘দীর্ঘ যুদ্ধ।’

তিনি বলেন, ওয়ার ক্যাবিনেট এবং সিকিউরিটি ক্যাবিনেটে স্থল অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে সর্বসম্মতভাবে।
তিনি ৭ অক্টোবর হামাসের হামলার পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন। তবে তিনি হামাসের হামলার খবর আগেই জানতেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা অস্বীকার করেন।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com