বুধবার, ০৩:১৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষ শেষে পল্টন মোড় আ.লীগের দখলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

পল্টন মোড়ের দুইদিকে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। পরে পাল্টা হামলা করে পল্টন মোড় দখলে নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট হয়ে পল্টন মোড় দখলে নিয়ে মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি জলকামান রায়ট কার আছে সেখানে।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে পল্টন মোড়ে এ সংঘর্ষ বাঁধে।

বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট শামীম খান ও স্টাফ করেসপন্ডেন্ট নিশাত বিজয় এ তথ্য জানিয়েছেন।

এর আগে বেলা ১২টার দিকে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট নিশাত বিজয় সংঘর্ষ স্থল বিচারপতি বাসভবনের মোড়ে সংঘর্ষের সূত্রপাত পর্যবেক্ষণ করছিলেন।

ডিএমপি কার্যালয় থেকে কাকরাইল অভিমুখী রাস্তা দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ কর্মীদের বহনকারী পাঁচটি পিকআপভ্যান-বাসে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এরপর গাজীপুর মহানগর আওয়ামী লীগের কর্মীদের বহন করে আসা বাসেও হামলা করেন তারা। তারপরেই কাকরাইলে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয়েছে বিজিবি।

দুপুর ১টার পর থেকে এই সংঘর্ষ শুরু হয় যা এখনও চলছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

সেখানে অবস্থানরত বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট প্রশান্ত মিত্র এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পুলিশ টিয়ারসেল ছুঁড়তে ছুঁড়তে রাজমনি মোড়ের দিকে এগুচ্ছে।  বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করছে। টানা রাবার বুলেট, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ।

এক পর্যায়ে কাকরাইলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি। যদিও সেখানেও এখন চলছে ধাওয়া পাল্টা ধাওয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com