বুধবার, ০৩:১৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

নয়াপল্টন থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, দুপুর ৩টার দিকে বিজয়নগর ও আরামবাগের দিক থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়তে ছুড়তে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকে।

দুপুর সাড়ে ৩টার দিকে নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি। কোনো হতাহত বা আটকের খবর এখন পর্যন্ত জানা যায়নি।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। আর পুলিশ বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। সেই সময় বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মসজিদের সামনের পুলিশ বক্স ভাঙচুর করে।

বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ পল্টনের দিকে, কিছু মৎস্য ভবনের দিকে চলে যায়। পরে পুলিশ উল্টো দিক থেকেও টিয়ারশেল ছুড়তে ছুড়তে এগোয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com