শনিবার, ০৬:৪৪ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সচিবালয়ে কর্মরতদের রাজপথে নামার আহ্বান ববি হাজ্জাজের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

বর্তমান সরকারকে আর কোনো সহযোগিতা না করে আন্দোলনরত বিরোধী দলগুলোর সঙ্গে সংহতি জানিয়ে সচিবালয়ে কর্মরতদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শনিবার রাজধানীর মালিবাগ মোড়ে সরকার পতনের এক দফা দাবি আদায়ে যুগপৎ কর্মসূচির অংশ হিসাবে “মুক্তির মহাসমাবেশ” থেকে এই আহ্বান জানান তিনি।

এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে৷ সরকার যদি আজ বিএনপি বা অন্য কারো সমাবেশে আক্রমণ করে বা সহিংসতা তৈরি করে তাহলে আজ রাত থেকেই পরিস্থিতি বদলে যাবে৷ যেকোনো পরিণতির দায় তখন ক্ষমতাসীনদেরই নিতে হবে।”

ববি হাজ্জাজ বলেন, “আমরা আজ শান্তিপূর্ণ সমাবেশ করে ঘরে ফিরে যেতে চাই৷ আগামী ৩০ অক্টোবর গণতন্ত্রকামী সব বিরোধীদল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ঘেরাও কর্মসূচি দেবে বলে সিদ্ধান্ত আছে৷ বিএনপির মহাসচিব এর চূড়ান্ত ঘোষণা দেবেন৷ আমি সচিবালয়ে কর্মরত সকলকে আহ্বান জানাব আমাদের সঙ্গে আপনারাও সেদিন রাজপথে নেমে আসবেন৷ এই ভোট চোর, ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হয়ে আপনারা আর কাজ করবেন না৷ দেশ বাঁচাতে এটাই হোক আপনাদের ভূমিকা।”

এনডিএম এর মহাসমাবেশে আরও বক্তব্য দেন দলটির উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com