শনিবার, ০৯:৫২ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

কাকরাইলের ভবন থেকে বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীকে আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পঠিত

রাজধানীর কাকরাইলের একটি ভবনে অভিযান চালিয়ে সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাকরাইলের ওই নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ ঘটনাস্থলে ব্রিফিংয়ে বলেন, বিএনপির ওই নেতাকর্মীরা সমাবেশ ঘিরে নাশকতার উদ্দেশ্যে ওই ভবনে অবস্থান করছিলেন। ডিবি পুলিশ অভিযানে গেলে তাদের ওপর একাধিক ককটেল নিক্ষেপ করেন তারা।

ডিবি পুলিশের দাবি, ওই ভবন থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা, ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়েছে।

ডিবি প্রধান আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তীতে এই ঘটনায় মামলা দায়ের করা হবে।

ককটেল নিক্ষেপের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন উল্লেখ করে তিনি জানান, আহত দুইজন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com