শনিবার, ১০:৪০ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

আমরা বিএনপির কর্মসূচিতে আক্রমণ করতে যাব না : কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

বিএনপির কর্মসূচিতে আক্রমণ করা হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি চায়। তবে আমাদের শান্তি সমাবেশে হামলা হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বসে থাকবে না। আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা বিএনপির কর্মসূচিতে তাদের আক্রমণ করতে যাব না। তবে আমাদের সমাবেশে হামলা হলে আমরা প্রতিহত করব এবং প্রতিশোধ নেব।’

তিনি আরো বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা নির্বাচনকালীন শান্তি চাই। আমরা নির্বাচন-পূর্ব সময়েও শান্তি চাই। সরকার অশান্তি হতে দেবে না।’

কাদের বলেন, ‘কেন আমরা উত্তেজিত করব? আমাদের কাউকে উসকানি দেয়ার দরকার নেই। আমরা শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বিদেশী চাপের বিষয়ে অবহিত নই। আমাদের নির্বাচন আমরা করব। বন্ধু দেশ হিসেবে তারা নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না- তা পর্যবেক্ষণ করতে পারে।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com