শনিবার, ১০:৪৪ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

আ.লীগ-বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে পিটার হাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

আওয়ামী লীগ, বিএনপি ও গণফোরাম নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার একটি বিমা কোম্পানির চেয়ারম্যানের উদ্যোগে তার গুলশানের বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়। রাত সোয়া ৭টার দিকে ওই ব্যবসায়ীর বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত।

সূত্র জানায়, নৈশভোজে পিটার হাসের সঙ্গে রাজনীতিবিদ ছাড়াও গণমাধ্যমের সম্পাদক, আইনজীবী, ব্যবসায়ী, বিদেশি কূটনীতিক, বিভিন্ন ব্যাংক এবং বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, এটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রোগ্রাম। সোয়া সাতটা থেকে পৌনে নয়টা পর্যন্ত এই নৈশভোজ চলে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সরকারের একজন মন্ত্রী, আওয়ামী লীগের একজন তরুণ এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান-অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বরকতউল্লাহ বুলু ও আব্দুল আওয়াল মিন্টু, তাবিথ আউয়াল, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com