শনিবার, ১১:২২ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

কৃষক কোকিল হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৮০ বার পঠিত

বগুড়ার গাবতলী থানার কৃষক কোকিল চন্দ্র মণ্ডলকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ১২ বছর পর এই মামলার রায় হলো।

আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। এ সময় দণ্ডিতদের ২০ হাজার করে জরিমানাও করা হয়। অনাদায়ে তাদের অতিরিক্ত আরও ছয় মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন-গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঝিপাড়ার বাসিন্দনবদ্বীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, রাতেন ও রমনী কান্ত। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা বিচারকের সামনে উপস্থিত ছিলেন। নিহত কৃষক কোকিল চন্দ্র মণ্ডল ওই এলাকার শ্যামল চন্দ্র মণ্ডলের ছেলে।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিনয় কুমার বিশু।

তিনি বলেন, ২০১০ সালের ২৫ মার্চ বিকেলে লাঠি, রড দিয়ে পিটিয়ে কোকিলকে হত্যা করা হয়। এ ঘটনায় পরে তার বাবা শ্যামল চন্দ্র বাদী হয়ে থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, কোকিল ও দণ্ডপ্রাপ্ত আসামিরা একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে কোকিলকে পিটিয়ে হত্যা করে আসামিরা।

রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com