বুধবার, ০৪:৫১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

যুদ্ধক্ষেত্রে অগ্রগতির জন্য মরিয়া জেলেনস্কি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৯৫ বার পঠিত

মধ্যপ্রাচ্য সংকটের দিকে বিশ্বের নজর সরে যাওয়ায় রাশিয়া যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে আরও বিপাকে ফেলছে, এমন আশঙ্কার মাঝে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন৷ রাশিয়ার হামলা শুরু হবার প্রায় ২০ মাস পরেও ইউক্রেন হানাদারদের দেশছাড়া করতে পারে নি৷

রোববারের ভিডিও বার্তায় জেলেনস্কি রুশ অধিকৃত এলাকা পুনর্দখল করার গুরুত্ব তুলে ধরেন৷ তার মতে, ইউক্রেনের প্রতিদিন সুফলের প্রয়োজন রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে লাগাতার অগ্রগতি অত্যন্ত জরুরি৷ জেলেনস্কি বলেন, ৫০০ মিটার হোক বা এক কিলোমিটার, ইউক্রেনকে এগিয়ে যেতেই হবে৷

শুধু হামাস ও ইসরায়েল নয়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যেও মধ্যস্থতার ক্ষেত্রে কাতারের ভূমিকার কথা শোনা যাচ্ছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল তানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷ রাশিয়ার হাতে আটক ইউক্রেনীয় নাগরিকদের মুক্তির ক্ষেত্রে কাতারের ভূমিকা সম্পর্কে দুই নেতার কথা হয়েছে৷ সেই উদ্যোগের ফল হিসেবে গত সপ্তাহে চার জন ইউক্রেনীয় শিশু ও কিশোর মুক্তি পেয়েছে৷

আপাতত ইউক্রেনের পূর্বে দোনেৎস্ক শহরের কাছে আভদিভকা ও মারিয়িনকায় দুই পক্ষের মধ্যে জোরালো সংঘর্ষ চলছে৷ শুধু রোববারই রাশিয়ার ২০টি হামলা প্রতিহত করা হয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ হামলা সত্ত্বেও আভদিভকা শহরে নিজস্ব অবস্থান সুরক্ষিত আছে বলে ইউক্রেন দাবি করছে৷ ২০১৪ সালের হামলায় একবার রাশিয়ার দখলে এলেও তারপর থেকে ইউক্রেনই শহরটি নিয়ন্ত্রণ করছে৷ তবে সংঘাতের কারণে প্রায় ৩০ হাজার জনসংখ্যার শহরে মাত্র ১ হাজার ৬০০-র মতো মানুষ অবশিষ্ট রয়েছে৷

শনিবার উত্তর-পূর্বে খারকিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয় জন নিহত ও ১৭ জন আহত হয়েছে৷ শহরের উপকণ্ঠে ডাক বিভাগের এক স্থাপনার ওপর সেই হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর বার্তায় ঘটনাস্থলের একটি ভিডিও দেখান৷ ইউক্রেনীয় কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী রোববার বাখমুত শহরের কাছেও এক ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত হয়েছে৷

রাশিয়ার দাবি, রোববার অধিকৃত ক্রাইমিয়ার ওপর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে৷ আসন্ন শীতকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও জোরালো হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিশেষ করে গত বছরের মতো জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার আরও হামলার আশঙ্কা করছে ইউক্রেন৷

যুদ্ধক্ষেত্রের বাইরেও রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে চায় ইউক্রেন৷ রোববার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে জেলেনস্কি শান্তির লক্ষ্যে এক শীর্ষ সম্মেলনের উদ্যোগের কথা বলেছেন৷ আগামী পদক্ষেপ হিসেবে চলতি মাসেই মাল্টায় অংশগ্রহণকারী দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক হবে৷ তবে যে কোনো সমাধানসূত্রের মধ্যে ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের বিষয়ে অটল৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com