শুক্রবার, ০৭:২২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা ইসরাইলের প্রতি আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়ার আহ্বান জানিয়েছে।

রোববার ইসরাইলের ওপর তাদের সমর্থনের উপর জোর দিয়ে একটি যৌথ বিবৃতি জারি করে এ আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে নেতারা বলেছেন যে- তারা মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি ‘রাজনৈতিক সমাধান এবং টেকসই শান্তি’ দেখতে চান। তারা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই অঞ্চলের ‘সংঘাত ছড়িয়ে পড়া রোধ করতে’ চান।

এই ছয়টি দেশও দুই বন্দির মুক্তিকে স্বাগত জানিয়েছে এবং বাকি সব বন্দিকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে।

স্থানীয় সময় রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের ডাকা এক টেলিফোন কলের পর বিবৃতি জারি করা হয়।

টেলিফোন কলে অংশগ্রহণকারীরা নেতারা হলেন- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এর আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই, ইসরাইল ও হামাস যুদ্ধের পরিধি অন্যত্র ছড়িয়ে পড়া ঠেকাতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে হামাস-ইসরাইল যুদ্ধ নিয়ে বক্তব্যে তিনি এ কথা জানান।

মেলোনি বলেন, যদিও আমাদের অবস্থানে অনেক দূরত্ব রয়েছে। আমাদের স্বার্থগুলো ঠিকভাবে কাজ করতে হবে। গাজায় যা হচ্ছে সেটি যেন আরো বিস্তৃত দ্বন্দ্বে, একটি ধর্মীয় যুদ্ধে এবং সভ্যতার যুদ্ধে পরিণত না হয়।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com