বুধবার, ১২:০৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

২৮ অক্টোবর নাশকতার ভয় নেই, তল্লাশি ও আসামি গ্রেপ্তারের মতো রুটিন কাজ করবে পুলিশ: ডিবিপ্রধান হারুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পঠিত
ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে চেকপোস্টে পুলিশের কড়াকড়ি ও তল্লাশি অভিযান থাকবে। আদালতের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারেও পুলিশ সক্রিয় থাকবে।

আজ রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন–অর–রশীদ এসব কথা বলেন। এগুলো সবই পুলিশের রুটিন কাজ বলে মন্তব্য করেন তিনি।চেকপোস্ট বসানোর কারণ ব্যাখ্যা করে ডিবিপ্রধান হারুন–অর–রশীদ বলেছেন, প্রতিদিন অনেক বহিরাগত ঢাকায় আসেন। তাঁরা এসে বিভিন্ন অপরাধ করেন। রাজধানীতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে। সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেউ যাতে নাশকতা না করতে পারেন, সে জন্য চেকপোস্ট বসানো হয়।
পুলিশ সব সময় অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বলে ঢাকায় মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারছে বলে জানান ডিবিপ্রধান। অপরাধ কমে আসছে বলেও মন্তব্য করেন তিনি।সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হারুন–অর–রশীদ বলেছেন, ঢাকা শহরে একসময় একাধিক রাজনৈতিক দল সমাবেশ করতে পারত না। কিন্তু বর্তমানে একই দিনে তিন থেকে চারটি সমাবেশ হচ্ছে, প্রতিটি সমাবেশস্থলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে। ২৮ অক্টোবর কোনোকিছু ঘটবে না বলে পুলিশ আশা করছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com