বুধবার, ১১:১৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভিসির সাথে ‘মুজিব বায়োপিক’ দেখলেন ঢাবির ৫০০ শিক্ষক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালেরর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৫০০ শিক্ষক ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিক দেখেছেন।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টারের স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখেন তারা। এ সময় ভিসির সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হল প্রাধ্যক্ষবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ দেখেন।

এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে বঙ্গবন্ধুর নিরলস প্রচেষ্টা, পরিশ্রম, উদ্যোগ ও প্রত্যয় এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, এই সিনেমা দেখার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনায় পরিচালিত করার প্রত্যয় জাগ্রত হবে এবং বাংলাদেশবিরোধী দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার অনুপ্রেরণা পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com