বুধবার, ০৪:০৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

এখন থেকে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবে ইসরাইলিরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পঠিত

ইসরাইলিরা এখন থেকে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। ইসরাইলের ওয়াশিংটন দূতাবাস বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্র গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলিদের জন্য এ সুবিধার অনুমোদন করেছে। তবে তারা জানিয়েছে, এ সুবিধাটি পুরোদমে পেতে দুই মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এ পদ্ধতিতে ভিসার পরিবর্তে ভ্রমণ অনুমোদন দেয়া হবে ইলেকট্রনিক সিস্টেমে।

যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত এ প্রবেশাধিকার দেয়া হয়েছে ৪১টি দেশের নাগরিকদের।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধ শুরুর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘোষণা আসায় ইসরাইলিরা বেশ আনন্দিত।

এ যুদ্ধে এখন পর্যন্ত ১৪০০’রও বেশি ইসরাইলি নিহত হয়েছে।

ইসরাইলি নাগরিকরা বায়োমেট্রিক পাসপোর্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। এজন্য তাদেরকে ৭২ ঘণ্টা আগে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশনের (ইএসটিএ) জন্য আবেদন করতে হবে।

তবে ১৮ বছরের বেশি বয়সী যেসব ইসরাইলির বায়োমেট্রিক পাসপোর্ট নেই, তারা ইএসটিএ’র মাধ্যমে আবেদন করতে পারবেন না। যাদের ইএসটিএ থেকে প্রত্যাখ্যান করা হবে, তারা সাধারণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া যেসব ইসরাইলির বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসা আছে, তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওই ভিসার আওতায় দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

হামাসের সাথে চলমান সংঘাতের শুরু থেকেই ইসরাইলকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটিকে অস্ত্রসহ নানা সহায়তা করছে মার্কিন সরকার। হামাসের বিরুদ্ধে ইসরাইলের পক্ষ নিয়ে দফায় দফায় দেশটিতে সফর করছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার তেল আবিব গিয়েও ইসরাইলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com