বুধবার, ০৪:০৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

আলজাজিরা বন্ধের প্রস্তাব পাস ইসরাইল সরকারের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

ইসরাইল সরকার একটি প্রবিধান পাস করেছে যাতে বিদেশী গণমাধ্যম আলজাজিরার অফিসগুলো বন্ধ করে দেয়া যায়।

প্রস্তাবে বলা হয়েছে, যদি দেখা যায় জরুরি অবস্থায় বিশেষ করে বর্তমানে গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধের সময়ে গণমাধ্যমটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তবে তার অফিসগুলো বন্ধ করে দেয়া যেতে পারে।

যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি এই রেজুলেশনগুলো উত্থাপন করেন। যেখানে তিনি বলেন যে আলজাজিরা নিউজ চ্যানেলটি তাদের জাতীয় নিরাপত্তাকে ‘ধ্বংস করে দিয়েছে’।

ইসরাইল বলছে, কাতারভিত্তিক এ নিউজ নেটওয়ার্কটি ফিলিস্তিনপন্থী নিউজ-আউটলেট হিসেবে গণ্য করা যেতে পারে এবং এর স্থানীয় শাখাগুলো বন্ধ করে দেয়া যেতে পারে।

প্রবিধানগুলি পূর্ববর্তী, অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতারি নেটওয়ার্কের সম্প্রচারগুলি এখন কট্টর প্যালেস্টাইনপন্থী নিউজ আউটলেটের স্থানীয় শাখা বন্ধ করার সিদ্ধান্তের ভিত্তি হিসাবে ব্যবহার করা যেতে পারে।

নতুন রেজুলেশন অনুসারে ইসরাইর সরকার এখন সেখানে আলজাজিরার সম্প্রচার বন্ধ করে দিতে পারবে এবং এর সকল যন্ত্রপাতি জব্দ করতে পারবে। সেইসাথে এর ওয়েবসাইটও বন্ধ করে দিতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে।

উত্থাপিত এ প্রস্তাবটি এখন নিরাপত্তা মন্ত্রিসভায় পাস করতে হবে। একটি জেলা আদালতেও বিষয়টি পর্যালোচনা করতে হবে।

এ সিদ্ধান্তটি ৩০ দিনের জন্য বলবৎ থাকবে। তবে তা তিন মাস পর্যন্ত বা জরুরি অবস্থা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ী হতে পারে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com