বুধবার, ১১:১৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে বিশেষ দোয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পঠিত

গাজা ও ফিলিস্তিনের অন্যান্য ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহতদের জন্য শুক্রবার বাংলাদেশে বিশেষ দোয়া করা হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলান মুফতি মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় মসজিদের দক্ষিণ ও উত্তর গেটে শত শত মুসল্লির অংশগ্রহণে প্রধান দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করতে গিয়ে অনেক মুসল্লিকে অশ্রুবর্ষণ করতে দেখা যায়।

তারা ইসরাইলি অভিযানে নিহতদের আত্মার চির শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সরকারি নির্দেশে সিলেটে বৃহস্পতিবার হযরত শাহ জালাল র. মাজার মসজিদসহ বিভিন্ন মসজিদে ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

বরিশালে খেলাফত-ই-মজলিশের ব্যানারে নগরীতে বিশেষ মোনাজাত শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

দেশের অন্যান্য স্থানেও বিশেষ মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২০ অক্টোবর) সারাদেশের সব মসজিদে ফিলিস্তিনিদের জন্য জুমার নামাজে বিশেষ মোনাজাত করার কথা বলেন।

মন্দির, গির্জা ও প্যাগোডাতেও ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সাম্প্রতিক ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে।

চারদিক থেকে দখলদার ইসরাইলের হামলার কারণে পুরো ফিলিস্তিনে খাদ্য, পানি ও ওষুধের অভাবসহ মানবিক সংকট দেখা দিয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com