বুধবার, ০৩:১৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরাইলি গায়িকা গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০২ বার পঠিত

ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করায় গ্রেপ্তার করা হলো ইসরাইলি গায়িকা দালাল আবু আমনেহকে। উত্তর ইসরায়েলের নাজারেথ শহর থেকে আবু আমনেহকে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, জনপ্রিয় গায়িকা দালাল আবু আমনেহকে গত সোমবার গ্রেপ্তা করেছে ইসরায়েলি পুলিশ। চলমান যুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে তাকে। ইসরাইলি পুলিশ দাবি করেছে, আরব সমাজের প্রভাবশালী এই ব্যক্তি তার সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়েছেন। এসব পোস্টে ইসরাইলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন তিনি। প্রথমে তাকে আটক করে থানায় আনা হয়, জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। জননিরাপত্তা লঙ্ঘন হওয়ার আশঙ্কা থেকে এ গায়িকাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, আমনেহ একটি দাতব্য সংস্থায় কাজ করেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি পোস্টে গাজায় কাজ করা সেই দাতব্য সংস্থায় তার কাজের বর্ণনা দিয়েছিলেন। সেখানে আরও লিখেছিলেন, স্রষ্টা আমাকে সাহায্য ও করুণা দিন এবং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয় গায়িকাকে। গায়িকার পাশাপাশি তিনি একজন ডাক্তার। ব্যক্তিগত জীবনে কবি আনন আব্বাসীকে বিয়ে করেছেন। এ দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com