বুধবার, ০৩:১৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গাজায় যুদ্ধ বিরতির জন্য সুইজারল্যান্ডের সহযোগিতা চাইল সৌদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০৬ বার পঠিত

গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নিজের অবস্থানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইসরাইল-হামাস যুদ্ধের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য যুবরাজ সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সাথে একটি ফোন কলের সময় এ আবেদন জানান।

প্রিন্স ফয়সাল বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করেন। একইসাথে উভয় পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানান।

তিনি আরো বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব রয়েছে। এ সময় গাজায় সামরিক অভিযান বন্ধ করা ও বেসামরিক নাগরিকদের ওপর অবরোধ তুলে নেয়ার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।

ফোন কলের সময় যুবরাজ পরিস্থিতির এমন ন্যায্য ও ব্যাপক সমাধানের আহ্বান জানান, যা ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা অর্জন করবে।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com