বুধবার, ০২:২২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলকে অভিযুক্ত করেছেন আফ্রিকান ইউনিয়ন প্রধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

আফ্রিকান ইউনিয়নের প্রধান মুসা ফাকি মাহামাত গাজা উপত্যাকার একটি হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালানোয় ইসরাইলকে ‘যুদ্ধাপরাধের’ দায়ে অভিযুক্ত করেছেন। খবর এএফপি’র।

এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মুসা ফাকি বলেন, ‘আজ গাজার একটি হাসপাতালে ইসরাইলের ভয়াবহ বোমা হামলার ঘটনায় আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। তাদের বর্বরোচিত হামলায় শত শত মানুষ নিহত হয়েছে।’

হামাস পরিচালিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গৃহহীন মানুষদের আশ্রয় দেয়ায় ইসরাইল ওই হাসপাতাল প্রাঙ্গণে হামলা চালায়। এতে কমপক্ষে পাঁচ শ’ জন নিহত হয়।

ফাকি বলেন, ‘কোনো হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো যুদ্ধাপরাধের সামিল। আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় যেকোনো হাসপাতালকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।’

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালানোর পর থেকে ইসরাইল গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ফলে সেখানে যুদ্ধে উভয়পক্ষের কয়েক হাজার লোক ইতোমধ্যে নিহত হয়েছে।

গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি বিমান হামলায় প্রায় তিন হাজার লোক প্রাণ হারিয়েছে।
এদিকে ইসরাইলে হামাসের হামলায় ১৪ শ’ জনের বেশি নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com