বুধবার, ০২:২২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বিজেপিতে পরিবারতন্ত্র! যা বললেন রাহুল গান্ধী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পঠিত

ভারতের রাজনীতিতে বিরোধীদল কংগ্রেসকে বার বার শুনতে হয় তাদের দলে পরিবারতন্ত্র রয়েছে। এনিয়ে দলটির বার বার সমালোচনা করেন বিরোধীরা। আর সেই প্রসঙ্গেই এবার জবাব দিলেন দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের পাল্টা প্রশ্ন, অমিত শাহের পুত্র ঠিক কী করছেন এটা বলুন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের কথা উল্লেখ করেন তিনি। তিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআইয়ের সেক্রেটারির পদে রয়েছেন। জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রেসিডেন্ট।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাহুল গান্ধী জানিয়েছেন যে অমিত শাহের ছেলে ঠিক কী করছেন? রাজনাথ সিংয়ের ছেলে কী করছেন? অমিত শাহের ছেলে ভারতীয় ক্রিকেট চালাচ্ছেন। ব্যাপারটা বুঝুন। বিজেপির দিকে একবার তাকান। অনুরাগ ঠাকুরের মতো অনেকেরই পরিবারতন্ত্র রয়েছে।

উল্লেখ্য, রাজনাথ সিংয়ের পুত্র পঙ্কজ সিং উত্তরপ্রদেশের বিধায়ক। এদিকে ভোটমুখী মিজোরামে তিনি শাসকদল মিজো ন্যাশানাল ফ্রন্ট ও জোরাম পিপলস মুভমেন্টকে নিশানা করেন। তার মতে তারা উত্তরপূর্বভারতে আরএসএস আর বিজেপির হাতের পুতুল।

তিনি জানিয়েছেন, কংগ্রেস দল পুরোপুরি আদর্শগতভাবে বিজেপির বিরোধী। সেকারণে আমরা কারোর হাতের পুতুল হব না।

তিনি জানিয়েছেন, কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করতে পারেন। তার মধ্যে মিজোরাম, তেলেঙ্গানা, মধ্য়প্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় রয়েছে।

আগামী ৭ নভেম্বর মিজোরামে ভোট। তার আগে ৩৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। ২০১৮ সালের ভোটে মিজো ন্যাশানাল ফ্রন্ট ২৬টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ৫টি আসন। আর বিজেপি পেয়েছিল ১টি আসন।

এদিকে বিজেপি মাঝেমধ্য়ে কংগ্রেসের বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ তোলে। এবার এনিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। ভোটমুখী মণিপুরে তিনি এই অভিযোগ তুলেছেন বলে খবর।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com