শনিবার, ০৫:৪৬ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নারী আইনজীবীদের সমাবেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বাংলাদেশ বার কাউন্সিলের সামনে বিক্ষোভ সমাবেশে করেছেন নারী আইনজীবীরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বার কাউন্সিল ও সুপ্রিম কোর্টের সামনে বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নীর সভাপতিত্বে এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার নাসরিন আক্তারের সঞ্চালনায় নারী আইনজীবীদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত শতাধিক নারী আইনজীবী হাতে কালো পতাকা নিয়ে সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলের সামনের সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের জ্বর হলেও দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। অথচ বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলে দিয়েছেন, দেশে আর তার চিকিৎসা সম্ভব না। এর পরেও তাকে চিকিৎসা না করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তার যদি কিছু হয়, দেশের মানুষ রাজপথে নেমে আসবে। সেজন্য প্রধানমন্ত্রী দায়ী থাকবেন।’

সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সরকার তাহমিনা সন্ধ্যা, শামীমা সুলতানা দিপ্তি, আনজুমানারা মুন্নী, জামিলা মমতাজ, কাওসার পারভীন মুন্নী, নূসরাত ইয়াসমিন সুমাইয়া, নার্গিস পারভীন এলিজা, জাকিয়া আনারকলি, নূর বাঁধন, তাহমিনা বেগম হাশমী, আফসানা শুভ্র, মৌসুমি আক্তার, আয়েশা আক্তার, মনিরা বেগম চৌধুরী, সালমা সুলতানা সোমা, রোজিয়া বেগম, রুনা লায়লা, নূর জাহান বেগম বিউটি, সাবিনা ইয়াসমিন লিপি, ফাতেমা আক্তার, শেফালী খাতুনসহ শতাধিক নারী আইনজীবী।

সমাবেশে ফাহিমা নাসরিন মুন্নী বলেন, ‘বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার কেড়ে নেয়া হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। দেশে গণতন্ত্র ফিরে আসবে। বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন ইনশাআল্লাহ।’

নাসরিন আক্তার বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বার কাউন্সিলের সামনে সমাবেশ করছি। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে মুক্তি দিন। বিদেশে সুচিকিৎসার সুযোগ দিন। চিকিৎসা পাওয়া তার আইনি অধিকার। এই অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com