বুধবার, ০২:২৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ইসরাইল হামাসের সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না : পুতিনকে নেতানিয়াহু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পঠিত

হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইল অভিযান বন্ধ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে তিনি এ কথা বলেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর এই কথা জানিয়েছে।

খবর তাস’র।

প্রধানমন্ত্রীর দফতরের দেয়া এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু সোমবার সন্ধ্যায় পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং ‘এটি স্পষ্ট করেছেন যে ইসরাইল জঘন্য এবং নিষ্ঠুর খুনিদের হাতে হামলার শিকার হয়েছে। তারা এসব খুনিকে রুখতে দৃঢ় সংকল্পবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে যুদ্ধে নেমেছে। এক্ষেত্রে ইসরাইল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না।’

সোমবার ক্রেমলিন জানায়, পুতিন এবং নেতানিয়াহু ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সঙ্ঘাতের বিষয় নিয়ে কথা বলেছেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট নিহত ইসরাইলিদের নিকটাত্মীয়দের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত হয় এমন যেকোনো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট এ অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে সহিংসতা বৃদ্ধি রোধ করতে এবং গাজায় মানবিক বিপর্যয় এড়াতে মস্কোর বিভিন্ন পদক্ষেপ ইসরাইলি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সোমবার পুতিন ফিলিস্তিনি, মিসর, ইরান ও সিরীয় নেতাদের সাথে টেলিফোনে কথা বলেছেন। এসব ফোনালাপের হাইলাইট ইসরাইলকে জানানো হয়েছে।

ক্রেমলিন জানায়, পুতিন আরো বলেন যে, রাশিয়া এ সঙ্ঘাতের কূটনৈতিক সমাধানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com