বুধবার, ০২:২৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ইসরাইলের সাথে সম্পর্ক বিচ্ছেদের হুমকি কলম্বিয়ার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পঠিত

গণহত্যাকে সমর্থন করেন না জানিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রা ইসরাইলের সাথে তার দেশের সম্পর্ক স্থগিত করার হুমকি দিয়েছেন।

মঙ্গলবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি সাবাহ‘র এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল কলম্বিয়ায় সামরিক সরঞ্জাম রফতানি বন্ধ করার ঘোষণা দেয়ার কারণে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রা বলেছেন, ‘আমাদের যদি ইসরাইলের সাথে বৈদেশিক সম্পর্ক স্থগিত করতে হয় তবে আমরা সব সম্পর্কই স্থগিত করব।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রা এই মন্তব্য করেন।

এর আগে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বিয়ার রাষ্ট্রদূত মার্গারিটা মানজারেজকে তলব করেছিল। প্রেসিডেন্ট পেত্রা গাজায় হামলার জন্য ইসরাইলের কঠোর সমালোচনা করায় কলম্বিয়ার রাষ্ট্রদূতকে তিরস্কার করে ইসরাইল।

এরও আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দেশটির সমর্থন জানাতে অস্বীকার করে। একইসাথে প্রেসিডেন্ট পেত্রা গাজায় মানবিক সাহায্যের প্রতিশ্রুতি দেন।

প্রেসিডেন্ট পেত্রার এই বিবৃতিগুলোর নিন্দা করে ইসরাইল এগুলোকে ‘হামাসের নৃশংসতার সমর্থনকারী’ হিসাবে ব্যাখ্যা দিয়েছে।

এদিকে পেট্রো তার বিরুদ্ধে ইসরাইলের ‘অপমান’ -এর পরিপ্রেক্ষিতে ল্যাতিন আমেরিকাকে সংহতি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।
সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com