বুধবার, ০১:২৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জেরুসালেমে রকেটের সাইরেন : বন্ধ হয়ে গেল ইসরাইলি পার্লামেন্টের অধিবেশন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

জেরুসালেমে রকেট হামলার নিরাপত্তা সাইরেন বেজে ওঠায় বন্ধ করে দেয়া হয়েছে সেখানে চলতে থাকা ইসরাইলের পার্লামেন্ট নেসেটের অধিবেশন।

নিরাপদ কক্ষগুলোতে সরিয়ে নেয়া হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কর্মকর্তাদের।

এদিকে, প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, উচ্চ শব্দে সাইরেন বাজছিল। রামাল্লাহ থেকেও তা শুনতে পাওয়া যায়।

যুদ্ধই চান নেতানিয়াহু
এর আগে নেসেটে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

তার বক্তব্য পর্যালোচনা করে দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিসের সহকারী অধ্যাপক তামের কারমুত বলেছেন, ‘নেসেটে নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন তাতে তার কণ্ঠে যুদ্ধের বিষয়ই ফুটে ওঠেছে। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধই চান। আমি তার বক্তব্যে কোনো পরিবর্তন বা শীতলতা দেখতে পাইনি। বিষয়টি উদ্বেগজনক।’

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২,৮০৮
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, সেখানে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৮০৮ জন হয়েছে এবং আহতের সংখ্যা ১০ হাজার ৮৫৯ জন।

দক্ষিণ গাজায় এখনো পৌঁছেনি কোনো খাবার পানি
গাজার দক্ষিণাঞ্চলে এখনো কোনো পানি পৌঁছায়নি। জাতিসঙ্ঘে নিশ্চিত করেছে যে, সেখানকার বাসিন্দারা খাবার পানির জন্য সংগ্রাম করে যাচ্ছে।

গাজার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সেখানকার বাসিন্দারা অস্বাস্থ্যকর পানি পান করছে। ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বোজোম জানিয়েছেন, অবরুদ্ধ এ উপত্যকায় গত ১০ দিনে কোনো খাবার পানি সরবরাহ করেনি ইসরাইল।

সমঝোতার চেষ্টা চালাতে মধ্যপ্রাচ্য যাচ্ছেন জাতিসঙ্ঘের সাহায্য সংস্থার প্রধান
জাতিসঙ্ঘের সাহায্য সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথ জানিয়েছেন, তিনি অবরুদ্ধ গাজায় সাহায্য পাঠানোর সমঝোতার চেষ্টা চালাতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন।

তিনি জানান, তারা ইসরাইল, মিসর ও অন্যান্য দেশের সাথে এব্যাপারে ‘গভীর আলোচনা’ চালাবেন।

এক বিবৃতিতে তিনি জানান, তিনি আগামীকাল গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যাচ্ছেন।

মানবিক করিডোর স্থাপনের আহ্বান আরব লিগের
গাজায় ইসরাইলি সামরিক অভিযান অতিদ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে আরব লিগ। সেখানে ত্রাণ যেতে দেয়ারও আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান আহমেদ আবুল গেইত।

ইরাকের বাগদাদে এক বৈঠকে তিনি বলেন, আমরা অনতিবিলম্বে গাজায় ইসরাইলি আক্রমণ বন্ধের দাবি জানাচ্ছি। সেইসাথে সেখানকার জনগণের জন্য মানবিক সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর খোলার দাবি জানাচ্ছি।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com