শুক্রবার, ০১:৩২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসরাইলি বাহিনীকে বিনামূল্যে খাবার দিয়ে বিপাকে ম্যাকডোনাল্ডস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

ইসরাইল-হামাসের সংঘর্ষে এবার জড়িয়ে গেল ম্যাকডোনাল্ডসও। ইসরাইলি সেনাবাহিনীকে বিনামূল্যে খাবার দেয়ার ঘোষণা দেয়ার পর দেশে-দেশে ক্ষোভের মুখে মার্কিন বহুজাতিক সংস্থা। যদিও ওমান, লেবাননের মতো দেশে থাকা ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীকে বিনামূল্যে খাবার দেয়ার সিদ্ধান্ত ইসরালি ম্যাকডোনাল্ডসের কর্মকর্তাদের নিজস্ব। এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। পালটা গাজার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে তারা।

গাজায় ইসরাইলি ভয়াবহ আক্রমণের প্রেক্ষাপটে ইসরাইলি সেনাবাহিনীর পাশে দাঁড়ায় ওই দেশের ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ। নিউজ উইকের রিপোর্ট অনুযায়ী, দিনকয়েক আগে মার্কিন ফাস্টফুড চেনের ইসরাইলি শাখা জানায়, যুদ্ধক্ষেত্র ও হাসপাতালে থাকা ইসরাইলি সেনাসদস্যদের বিনামূল্যে চার হাজার খাবার দেয়া হয়েছে। প্রতিদিন কয়েক হাজার জওয়ানকে খাবার দেয়ার পরিকল্পনা রয়েছে।

ইনস্টাগ্রামে এই পোস্ট করতেই ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে একাধিক দেশে। লেবাননে সংস্থার আউটলেটের বাইরে বিক্ষোভ হয়। অভিযোগ, ফিলিস্তিনপন্থীদের হাতে আক্রান্ত হয় একাধিক শাখা। তবে কোনো হতাহতের খবর মেলেনি। এর পরই তড়িঘড়ি ম্যাকডোনাল্ডসের লেবানন শাখার তরফে জানানো হয়, ‘দেশের বাইরে এই সংস্থার কোনো শাখার সিদ্ধান্তের সাথে তারা যুক্ত নয়। বরং লেবানন ও দেশবাসীর ভাবাবেগকে তারা সম্মান করি। তাদের পাশেই আছি।’

আবার ম্যাকডোনাল্ডসের ওমান শাখার তরফে জানানো হয়েছে, তারা ইতিমধ্যে গাজার মানুষের জন্য এক লাখ মার্কিন ডলার অনুদান দেয়া হয়েছে। তবু ক্ষোভের আগুন নিভছে না। সোশ্যাল মিডিয়ায় ম্যাকডোনাল্ডসকে বয়কটের ডাক দেয়া হয়েছে। সব মিলিয়ে নেটিজেন ও ফিলিস্তিনপন্থীদের রোষের মুখে মার্কিন বহুজাতিক সংস্থা।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com