বুধবার, ০১:২৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হামাসপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পঠিত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান স্থানীয় সময় শনিবার গভীর রাতে দোহায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর আমির-আব্দুল্লাহিয়ানকে উদ্ধৃত করে বলেছে, যদি গাজায় ইহুদিবাদী শাসকের যুদ্ধাপরাধ অব্যাহত থাকে, তবে এই অঞ্চলে যেকোনো কিছু কল্পনা করা যেতে পারে। ইসলামি প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদীদের যুদ্ধাপরাধ বন্ধ করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও মন্ত্রব্য করেছেন তিনি।

শীর্ষ ইরানি কূটনীতিক বলেন, গাজায় ইসরাইলি হামলা কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনার জন্য তেহরান সব ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রস্তাব দিয়েছে।

এ ছাড়া হানিয়াহকে উদ্ধৃত করে বলা হয়েছে, হামাস ইসলামিক সহযোগিতা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে ফিলিস্তিনিদের জন্য জোরালো সমর্থন আশা করে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার আঞ্চলিক সফরে ইরাক, লেবানন ও সিরিয়ায় গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com