বুধবার, ১২:৪১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হামাসের হামলার তারিখও মোসাদকে জানিয়েছিল সিআইএ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যে ইসরাইলে হামলার ছক কষছে তা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিল মিসর সরকার। কিন্তু তাতে কান দেননি তারা। এবার জানা যাচ্ছে হামাস হামলার কথা জানত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

এক মার্কিন কর্মকর্তার দাবি, হামাস যে হামলা চালাতে পারে তা আগেই ইসরাইল সরকারকে জানিয়েছিল সিআইএ। শুধু তাই নয়, হামলার সম্ভাব্য দুটি তারিখের কথাও জানানো হয়েছিল। তবে অবশ্য নড়ানো যায়নি মোসাদকে।

সিআইএর রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল, হামাস সম্ভবত রকেট হামলা চালাতে পারে ২৮ সেপ্টেম্বর। কিংবা ওই হামলা হামলা হতে পারে ৫ অক্টোবর।

ওই রিপোর্টকেই রুটিন রিপোর্ট বলে উড়িয়ে দেয় ইসরাইলের গোয়েন্দারা। এমনকি প্রায় হাজার রকেট যেদিন ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল তার আগের দিনই মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল গাজা সীমান্তে হামাসের ঘোরাফেরা অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। এমনটাই দাবি করেছে এক মার্কিন সংবাদপত্র।

ওই মার্কিন কর্মকর্তার দাবি হামাস সম্পর্কে ওইসব রিপোর্ট প্রেসিডেন্ট বাইডেন কিংবা হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদেরকে জানানো হয়নি।

আগাম সতর্কতা থাকার পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহু কেন এনিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তা নিয়ে প্রশ্ন উঠছে। কোনো কোনো মহল থেকে এমনটাও বলা হচ্ছে নেতানিয়াহু সরকার এখন সঙ্কটে। সেই দিক থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতেই গোট বিষয়টি তিনি চেপে যান।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস, ইন্ডিয়া টুডে এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com