বুধবার, ১২:৪১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কেঁদে কেঁদে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দোয়া করলেন কাবা শরিফের ইমাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পঠিত

কেঁদে কেঁদে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দোয়া করেছেন কাবা শরিফের ইমাম শায়খ উসামা বিন আব্দুল্লাহ আল-খাইয়াত।

গত শুক্রবার জুমার নামাজের খুতবায় কাঁপা কাঁপা কণ্ঠে তিনি আবেগঘন এই দোয়া করেন।

দোয়ায় তিনি বলেন, ‘হে আল্লাহ! আপনি মসজিদুল আকসাকে স্বাধীন করুন। হে আল্লাহ! আপনি ফিলিস্তিনে বসবাসকারী মুসলিমদের হেফাজত করুন। সবদিকের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন। ফিলিস্তিনে আমাদের ভাইদের সাহায্য করুন এবং আপনি তাদের জন্য সাহায্যকারী ও সমর্থক হয়ে যান।’

খুতবার এ অংশটুকু ‘শুয়ুনুল আই্ম্মাতি ওয়াল মুয়াজ্জিনিন’ নামের ভেরিফাইট এক্স একাউন্ট থেকে শেয়ার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকহারে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়- এ সময় খতিব শায়খ উসামা বিন আব্দুল্লাহ আল-খাইয়াত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মুসলিম ভাই-বোনদের ব্যথায় ব্যথিত হয়ে অশ্রুসিক্ত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com