বুধবার, ০৮:২২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৭ দিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পঠিত

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সাত দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দুই দেশের আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (৯ অক্টোবর) হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৫ অক্টোবর বুধবার পর্যন্ত সাত দিন ভারতের সাথে এ বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম। ২৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক হবে।

হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, শুধু সরকারি ও সাপ্তাহিক ছুটিতে বন্দরের পানামা পোর্টের অফিসসহ আমদানি-রফতানি ও পণ্য উঠা-নামার কাজ বন্ধ থাকে।

তিনি আরো বলেন, ২৪ অক্টোবর দূর্গাপুজার দশমীর দিন। এদিন সরকারি ছুটি থাকায় সব কার্যক্রম বন্ধ থাকবে। তারপর থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।

এদিকে হিলি স্থলশুল্ক স্টেশনের উপকমিশনার মো: বায়জিদ হোসেন জানান, ২৪ অক্টোবর দূর্গাপুজার কারণে সরকারি ছুটি রয়েছে। এর পরের দিন কাস্টমস অফিসের কার্যক্রম চালু হবে।

তিনি আরো জানান, ব্যবসায়ীরা চাইলে বন্দরের অভ্যন্তরে থাকা তাদের আমদানি করা পণ্যের চালান শুল্ককর পরিশোধ করে খালাস করতে পারবেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com