শনিবার, ০৫:৩৮ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে : ডিসি-এসপিদের সিইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পঠিত
‘নির্বাচন জনগণের কাছ গ্রহণযোগ্য হতে হবে। গ্রহণযোগ্য হওয়ার অর্থ নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমার অনুরোধ থাকবে আমার কমিশনে যারা কর্মকর্তা রয়েছেন ও আপনেরা যারা আছেন সকলকে এই চেষ্টাটা করতে হবে। অত্যন্ত দক্ষতার সঙ্গে জনগণের কাছে নির্বাচনটা সুষ্ঠু করতে হবে।

’ 

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটটে ৩৩ জেলার ডিসি-এসপিদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।

এ সময় তিনি বলেন, ‘জনগণকেও দেখতে হবে যে নির্বাচনে ফেয়ারনেস ছিল। জনগণকে দেখতে হবে ভোটাররা নির্বিগ্নে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারে। ভোটাররা প্রবেশ করে তারা ভোটারধিকার প্রয়োগ করতে পেরেছে।

এটুকুই যদি আমরা সকলে মিলে দেখাতে পারি তাহলেই নির্বাচনে একটা বড় সফলতা আমি যদি আপেক্ষিক অর্থে বলি অর্জিত হয়ে যাবে।’ 

তিনি আরো বলেন, ‘নির্বাচনের সময় খুব ঘনিয়ে এসেছে। এতে কোন সংশয় নেই। নির্বাচন আয়োজনটা একটা কঠিন কর্মযজ্ঞ।

খুব সহজ নয়। চাহিলাম আর হয়ে গেলো বিষয়টি এমন নয়। এখানে কিন্তু আপনাদের রাতদিন উদয়াস্ত পরিশ্রম করতে হবে। সিডিউল ঘোষণার পর পর অনেকটা ঘুমনি ধারা হয়ে যাবে। যেহেতু এ দায়িত্ব আপনাদের ও আমাদের উপর অর্পিত হয়েছে সেহেতু আমাদেরকে নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্বটা পালন করতে হবে।
‘ 

কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘আমরা আমাদের সময়কালে প্রায় ১ হাজার ২শ নির্বাচন করেছি। সেখানে আমরা প্রশাসন এবং আপনাদের আইনশৃংখলা বাহিনীর যে সহযোগিতা পেয়েছি তা প্রশংসনীয়। আমরা এ জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের দৃঢ় প্রত্যাশা থাকবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে দলীয় চিন্তাভাবনার উর্দ্ধে থেকে পক্ষপাতহিন দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে সমর্থ হবেন। আপনাদের সহায়তায় ও গুরুত্বপূর্ণ ভূমিকায় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষিত হবে। কোন অঘটন ঘটবে না। সহিংসতা হবে না। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com