শুক্রবার, ০১:০৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৩ বন্দী, চাপে নেতানিয়াহু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১০২ বার পঠিত

গাজা উপত্যকায় ইসরাইলি বিমানহানায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন ইসরাইলি বন্দী। শুক্রবার গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। গাজায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে হামাসের এই বিবৃতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ বাড়িয়ে দিলো বলেই মনে করা হচ্ছে।

গত ৭ অক্টোবরের হামলার ঘটনায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই গোয়েন্দা-ব্যর্থতার অভিযোগ উঠেছে। পাশাপাশি, হামাস বাহিনীর হাতে অপহৃতদের মুক্তির দাবিতে তৈরি হচ্ছে জনমত। ফলে ইসরাইলি বিমান হামলায় ওই দেশেরই পণবন্দিদের মৃত্যুর খবর অস্বস্তি বৃদ্ধি করতে পারে নেতানিয়াহু সরকারের।

গত শনিবার রকেট হানা এবং প্যারাগ্লাইডারে চড়ে ইসরাইল ভূখণ্ডে হামলার পাশাপাশি, স্থলপথেও প্রবেশ করেছিল হামাস বাহিনী। গাজা সীমান্তে ইসরাইলের তৈরি ইস্পাতের ‘দি গ্রেট স্মার্ট ফেন্স’ ভেঙে ঢুকে পড়ে দেড় শ’ জনেরও বেশি ইসরাইলিকে বন্দি করেন হামাস যোদ্ধারা। তাদের এখন গাজার ভূগর্ভস্থ কোনো সুড়ঙ্গে আটকে রাখা হয়েছে বলে মনে করছে ইসরাইল সেনাবাহিন। আর তাদের মুক্ত করতে স্থলপথে গাজা ভূখণ্ডে অভিযান শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ইসরাইলের সংবাদমাধ্যমের দাবি।

সীমান্তবর্তী এলাকাতে ইতিমধ্যে নিয়মিত এবং সংরক্ষিত ব্যাটেলিয়নগুলি মিলিয়ে প্রায় তিন লাখ ইসরাইলি সেনা মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com