বুধবার, ১২:৪১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সবাই নিজ নিজ বাড়িতে থাকুন : গাজার বাসিন্দাদের প্রতি হামাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার পঠিত

ইসরাইলি সামরিক বাহিনী জাতিসঙ্ঘকে জানিয়েছে, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করতে হবে।

গাজা শহরের সকল বেসামরিক নাগরিকসহ উত্তর গাজার ১১ লাখ মানুষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। শিগগিরই স্থল আক্রমণ শুরু করতে যাচ্ছে তারা। কিন্তু হামাস গাজার বাসিন্দাদের ইসরাইলের এই সতর্কবার্তা অনুসরণ করতে নিষেধ করেছে।

এক বিবৃতিতে হামাস অথরিটি ফর রিফিউজি অ্যাফেয়ার্স উত্তরের বাসিন্দাদের উদ্দেশে বলেছে, ‘আপনাদের নিজেদের ঘরেই অবিচল থাকুন এবং এই জঘন্য মনস্তাত্ত্বিক যুদ্ধের দৃঢ় মোকাবিলা করুন।’

ইসরাইলি সামরিক বাহিনী জাতিসঙ্ঘকে জানিয়েছে, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করতে হবে।

পুরো গাজা উপত্যকার অর্ধেক মানুষেরই বসবাস এই অঞ্চলে। বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে দক্ষিণে চলে যেতে হবে গাজা শহরের সব নাগরিককে।

ইসরাইলের এই সতর্কবার্তাটি মধ্যরাতের ঠিক আগে (গাজা ও জেরুজালেম সময়) দেয়া হয়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com