শুক্রবার, ০১:১৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরাইল যদি গাজায় বোমা হামলা অব্যাহত রাখে, তবে যুদ্ধ ‘অন্য ফ্রন্টগুলোতে’ শুরু হয়ে যেতে পারে। তিনি দৃশ্যত লেবাননের হিজবুল্লাহ গ্রুপের দিকে ইঙ্গিত করেছেন।

হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বৃহস্পতিবার বৈরুতে অবতরণ করেন। তাকে সেখানে হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এবং লেবাননি কর্মকর্তারা শুভেচ্ছা জানান।

বৈরুতে সাংবাদিকদের তিনি বলেন, ‘অব্যাহত আগ্রাসন, যুদ্ধাপরাধ এবং গাজা অবরোধের প্রেক্ষাপটে অন্য ফ্রন্টগুলোর শুরু হওয়া বাস্তবেই সম্ভব।’

হোসেইন আমির-আবদুল্লাহিয়ান এর আগে ইরাক সফর করেন। আঞ্চলিক সফরের অংশ হিসেবে তিনি এরপর সিরিয়া যাবেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলের সাথে হিজবুল্লাহর উত্তেজনা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে তিনি লেবানন সফর করছেন। উল্লেখ্য, হিজবুল্লাহ ঐতিহ্যগতভাবে ইরানের মিত্র।

উল্লেখ্য, ইসরাইলের হামলার পর ইরানের শীর্ষ নেতৃবৃন্দ ফিলিস্তিনের হামাসের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তবে ইসরাইলে হামাসের হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

শনিবারের হামলার পর ইরানের টেলিভিশনে দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি বলেছেন, ‘এই বিপর্যয়ের জন্য ইহুদিবাদী শাসকদের নিজস্ব কর্মকাণ্ড দায়ী।’

রয়টার্সের একটি প্রতিবেদন অনুসারে তিনি বলেছেন : ‘যারা ইহুদিবাদী শাসকদের উপর হামলার পরিকল্পনা করেছে আমরা তাদের হাতে চুম্বন করি।’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহিয়ান সাম্প্রতিক এই সহিংসতাকে ‘বছরের পর বছর ধরে চলতে থাকা অপরাধ আর হত্যার সমুচিত প্রতিক্রিয়া’ বলে আখ্যা দিয়ে শনিবার তার এক্স অ্যাকাউন্ট থেকে টুইট করেছেন।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে এই ঘটনাকে ‘ফিলিস্তিনি সেনা ও সব ফিলিস্তিনি দলের বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন।

এরপর ১১ অক্টোবর রাইসি ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে টেলিফোনে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধের প্রয়োজনীয়তা’ বিষয়ে আলোচনা হয়। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

সূত্র : আল জাজিরা ও বিবিসি

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com