শনিবার, ০৩:৪৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ইসরাইলি হামলায় দামেস্ক বিমানবন্দরের ভয়াবহ ক্ষতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৩০ বার পঠিত

ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় রানওয়েসহ দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষতি হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে।

রাষ্ট্রীয় সিরিয়ান আরব নিউজ অ্যাজেন্সি (সানা) জানায়, দেশটির পরিবহন মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে যে শুক্রবারের হামলার পর রাজধানীর বিমানবন্দরটি ব্যবহার করার মতো অবস্থায় নেই।

সানা জানায়, ইসরাইলি আগ্রাসনের ফলে অবতরণ ও উড্ডয়ন ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। বিমানক্ষেত্রটির বেশি কয়েকটি স্থানে মারাত্মক ক্ষতি হয়েছে।

মন্ত্রণালয় জানায়, মেরামত কাজ শেষ হওয়ার পর আবার ফ্লাইট শুরু হবে।

সানা জানায়, শুক্রবার স্থানীয় সময় ৪.২০ ইসরাইল-অধিকৃত গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

ইসরাইল ২০১১ সাল থেকে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে। ইসরাইল বলেছে, তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান যাতে তার সীমান্তে শক্ত অবস্থান সৃষ্টি করতে না পারে, সেটা নিশ্চিত করার জন্যই তারা সিরিয়ায় হামলা চালিয়েছে।

রাশিয়া এই হামলার নিন্দা করেছে। দেশটি অত্যাবশ্যক বেসামরিক অবকাঠামোতে ইসরাইলের উস্কানিমূলক হামলার নিন্দা করেছে।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com