বুধবার, ১২:০৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গাজায় সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরাইল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পঠিত

ইসরাইল আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস গাজা আক্রমণে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে একটি মানবাধিকার সংস্থা।

ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের কৌশলগত পরিচালক মাহা হোসাইনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ অভিযোগ তুলেন।

এক্সে তিনি লিখেন, ‘এই অস্ত্রশস্ত্রগুলো হলো একটি নির্বিচারে অগ্নিসংযোগকারী অস্ত্র যা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে। বদ্ধ স্থানে এ বিষাক্ত ধোঁয়া শ্বাসরোধ এবং শ্বাসযন্ত্রের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।’

ইসরাইলের স্থল অভিযানে ভীত নয় হামাস
ইসরাইল গাজায় স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন খবরের প্রতিক্রিয়ায় একজন হামাস নেতা আলজাজিরাকে বলেছেন, এতে তারা ভীত নন।

হামাসের রাজনৈতিক শাখার সদস্য গাজী হামাদ বলেন, ‘আমরা ভীত নই। আমরা শক্ত মানুষ। আমাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্ত প্রতিজ্ঞা রয়েছে। আমাদের অনেক যোদ্ধা রয়েছে এবং আরো রয়েছে অনেক মানুষ, যারা আমাদের সমর্থন দিতে চান।’

‘এমনকি জর্ডান, লেবাননের সীমান্ত এলাকার এবং আরো অনেক স্থানের লোকজন এখানে এসে আমাদের সাথে যুদ্ধে যোগ দিতে চান।’

এ সময় হামাদ হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, ‘গাজা কোনো বাগান নয়, এখানে এলে তাদের (ইসরাইল) অনেক মূল্য দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘এই অভিযানের শুরু থেকে আমরা ১ হাজার ২০০ জন যোদ্ধা পাঠিয়েছি, যারা ইসরাইলের ভাবমূর্তি, ইসরাইলের নিরাপত্তা, ইসরাইলের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পরাশক্তি হিসেবে ইসরাইলের ভাবমূর্তি ধ্বংস করতে সফল হয়েছে।’

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com