বুধবার, ১১:১৫ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হামাস হামলার রহস্য মানব : কে এই মোহাম্মাদ দেইফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

ইসরাইলের ওপর হামাসের সাম্প্রতিক আক্রমণের এক রহস্য মানব মোহাম্মাদ দেইফ। ফিলিস্তিনি প্রতিরোধের সবচেয়ে সজ্জিত কমান্ডারদের একজন তিনি। তার ওপর পরিকল্পিতভাবে সাত বার হামলা করা হলেও বেঁচে যান তিনি। কয়েক দশক ধরে ইসরাইলের ‘মোস্ট ওয়ান্টেড ম্যান’ খেতাব ধরে রেখেছেন তিনি।

শত্রুর হাত থেকে বাঁচার জন্য তিনি নিত্য নতুন আশ্রয় পরিবর্তন করতেন। কখনো গাজার জটিল ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কে আশ্রয় নিতেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে কখনো রাতে রাতেও জনপদ পরিবর্তন করতেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, তার কেবল একটি ফটোগ্রাফই পাওয়া যায়।

দেইফের জন্ম একটি শরণার্থী শিবিরে। তার নাম মোহাম্মাদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি। কিন্তু তিনি দেইফ নামেই পরিচিত হন। আরবিতে দেইফ অর্থ ‘অতিথি’। তিনি এই নামের মাধ্যমে এক আবাস থেকে অন্য আবাসে তার চিরস্থায়ী চলাচলকে প্রতিফলিত করেন। ১৯৬৫ সালে গাজায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক আক্রমণের সময় তিনি একটি রেকর্ডিং প্রকাশ করেছিলেন। সেখানে তিনি ‘দখলকারীদের বিতাড়িত করতে ও তাদের সীমান্ত প্রাচীর ভেঙে ফেলার’ জন্য ফিলিস্তিনিদের আহ্বান জানিয়েছিলেন। একইসাথে তিনি অন্য দেশের সহানুভূতিশীলদের সংগ্রামে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com