বুধবার, ১১:১৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইসরাইলে হামলার নিন্দা জানানো জাতিসঙ্ঘ মহাসচিব গাজা অবরোধে ‘গভীরভাবে ব্যথিত’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পঠিত

জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইলে হামাসের হামলার নিন্দা করেছেন। একইসাথে তিনি ইসরাইল গাজা উপত্যকা পুরোপুরি অবরুদ্ধ করায় ‘গভীরভাবে ব্যথিত’ বলে উল্লেখ করেছেন।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, এই সংঘাত শুরুর আগেই গাজা পরিস্থিতি ভয়াবহ ছিল। এখন পরিস্থিতি কেবল অবনতির দিকেই যাবে।

এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ট গাজা পুরোপুরি অবরোধের ঘোষণা দিয়ে বলেছেন, সেখানে খাদ্য, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।

এ প্রেক্ষিতে গুতেরেস বলেন, আজকের ঘোষণায় আমি গভীরভাবে ব্যথিত যে ইসরাইল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধ শুরু করবে, সেখানে কিছুই অনুমোদিত নয়- বিদ্যুৎ, খাদ্য কিংবা জ্বালানি কিছুই নয়।

গুতেরেস বলেছেন, এই সহিংসতা হঠাৎ উঠে আসা নয়। বাস্তবতা হলো দীর্ঘদিনের সংঘাত থেকে এই সহিসংতার জন্ম। গত ৫৬ বছরের অবরুদ্ধতা এবং রাজনৈতিক কোনো সমাধানের আশা না থাকাই এই সংঘাতের কারণ।

তিনি আরো বলেন, ইসরাইলের বৈধ নিরাপত্তা উদ্বেগকে আমি স্বীকৃতি দিচ্ছি। কিন্তু একইসাথে ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনেই কঠোর অভিযান পরিচালনার বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি।

জাতিসঙ্ঘ মহাসচিব গাজায় মানবিক সহায়তা প্রচেষ্টা অব্যাহত রাখারও ঘোষণা দেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com